গণজাগরণ মঞ্চের লাঠি মিছিল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ রোববার লাঠি মিছিলসহ দিনব্যাপী কর্মসূচি পালন করবে শাহবাগের গণজাগরণ মঞ্চ। এই কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে লাঠি মিছিল অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে রয়েছে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল চারটায় থাকছে গণজাগরণ মঞ্চের মুখপত্র গণজাগরণ-এর প্রকাশনা উৎসব।মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল প্রথম আলোকে বলেন, আজ গণজাগরণ মঞ্চের তিন মাস পূর্তি হতে যাচ্ছে। মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিসহ ছয় দফা দাবিতে করা আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচিগুলো পালিত হবে।