গণজাগরণ মঞ্চের শোক সমাবেশ কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওই ন্যক্কারজনক হামলার পরিকল্পনাকারীসহ দায়ী সবাইকে দ্রুত খুঁজে বের করে যথোচিত শাস্তির দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এতে বলা হয়, নিহতদের স্মরণে কাল সোমবার বিকেল চারটায় শাহবাগে শোক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। শোক সমাবেশের পাশাপাশি নিহতদের স্মরণে আলোক প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হবে।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সারা দেশের সব শ্রেণি-পেশা-মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের এই ধৃষ্টতাপূর্ণ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।