গণজাগরণ মঞ্চের সেল বসবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ ও চিকিৎসক দল নিয়ে দেশের বন্যাকবলিত চরাঞ্চলে যাবেন গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা। ৩ আগস্ট তাঁরা কুড়িগ্রামের রাজীবপুরের উদ্দেশে রওনা হবেন। যাবেন ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার চরে। এ উপলক্ষে আজ সোমবার থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বসছে জরুরি ত্রাণ সংগ্রহ সেল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের মানুষকে তাদের সামর্থ৵ অনুযায়ী গণজাগরণ মঞ্চের সেলে শুকনা খাবার কিংবা আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে। শাহবাগের সেল ছাড়াও বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে সহায়তা পাঠানো যাবে। বিকাশ নম্বর: ০১৯৩২২১৫৪৮২, ০১৯২৯১০১১৮১, ০১৭৫৪৭০৬৮৮৩, ০১৭২৮৪২৩৫৪৭। ব্যাংক অ্যাকাউন্ট: ১৫০৫১০০৩২৩৮৫৫০০১ (মাহফুজা হক, ব্র্যাক ব্যাংক)। এ ছাড়া Paypal ([email protected]) ও Payza ([email protected])—এ বাইরে থেকে টাকা পাঠানো যাবে।