গণজাগরণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের আহ্বায়ক নুর আহমদ কামালের সভাপতিত্বে সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, নগর আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার হাজি আবদুল খালিক বক্তব্য দেন।