প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার দুবলি বাজারের ৩২টি দোকানে গত শুক্রবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে খেলনা পিস্তল, ধারালো অস্ত্র ও মুঠোফোনের সেট উদ্ধার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ২০ থেকে ২৫ জন সশস্ত্র ডাকাত বাজারের ব্যবসায়ী নুর উদ্দিন, আবদুর শুকুর ও সালমান খানের হাত, পা ও মুখ বেঁধে একের পর এক ৩২টি দোকানের টাকা ও মালামাল লুট করে ট্রাকে ভর্তি করে চলে যায়। দোহার থানার ফুলতলা ফাঁড়ির এসআই মশিউর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।