গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তী হাওর এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর পুটিয়া সেতুর কাছে পাঁচ-ছয়টি সিএজিচালিত অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে।অটোরিকশার যাত্রী বকুল মিয়া ও নাজিম উদ্দিন জানান, ১৫-১৬ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বৃহস্পতিবার সন্ধ্যার পর সড়কে গতিরোধ করে যাত্রীদের মালামাল লুট করে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকা ও চারটি মুঠোফোনসেট লুট হয়।