গণতন্ত্র অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক—সুজন টাঙ্গাইল জেলা শাখা ও সুজনবন্ধু যৌথভাবে শুক্রবার শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ ডিগ্রি কলেজে গণতন্ত্র অলিম্পিয়াডের আয়োজন করে। অলিম্পিয়াডে প্রথমে গণতন্ত্র, সুশাসন, সংবিধান ও নাগরিকদের অধিকার ও কর্তব্যবিষয়ক ৫০টি প্রশ্নের পরীক্ষায় অংশ নেয় জেলার বিভিন্ন কলেজের চার শতাধিক শিক্ষার্থী। পরে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল্লাহিল আজম।