গণতন্ত্র আজ পালিয়ে বেড়াচ্ছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অত্যাচার ও নির্যাতনে বাংলাদেশে গণতন্ত্র আজ পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী। গতকাল সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন।বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে ইসলামের নাম-নিশানা মুছে ফেলার যে ষড়যন্ত্র শুরু করেছে, তার প্রথম শিকার হচ্ছে জামায়াত। রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশ, র‌্যাব ও সরকারের পেটুয়া বাহিনী বাড়ি বাড়ি গিয়ে গণনির্যাতন চালাচ্ছে। প্রকাশ্য দিবালোকে বিরোধী দলের নেতা-কর্মীদের গণহত্যা করা হচ্ছে। অনেককে হাত-পা ভেঙে, চোখ উপড়ে দেওয়া হচ্ছে।বিবৃতিতে ইসলাম, গণতন্ত্র ও দেশরক্ষায় গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের সারা দেশে ডাকা ২৭ ও ২৮ মার্চের হরতাল সফল করার আহ্বান জানানো হয়।আওয়ামী লীগ জাতিকে বিভ্রান্ত করছে: দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শফিকুল ইসলাম মাসুদ গতকাল রাজধানীতে এক আলোচনা সভায় অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডাগুলো মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রবেশ ঘটিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।