গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত ও ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের মধ্যে গণতন্ত্রসংকট এখনো চলছে। তারা (বিএনপি-জামায়াত) ‍ যানবাহনে গোলাগুলিসহ অগ্নিসংযোগ করে গণতন্ত্রকে পুড়িয়ে মারতে, গুলি করে গণতন্ত্রকে রক্তাক্ত করতে চেয়েছে। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযাত্রাও ঝুঁকিতে আছে।’

গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নূর হোসেনের স্মরণে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, নূর হোসেন যেই গণতন্ত্র মুক্তির আন্দোলনে জীবন বিসর্জন দিয়েছেন, সেই গণতন্ত্র এখনো সম্পূর্ণ মুক্তি পায়নি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।