গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ও মন্ত্রী বেরোনেস সাঈদা ওয়ারসির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত সাহায্য-সহযোগিতার জন্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ব্রিটিশ সরকারের সমর্থন ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, তাঁরা বৃহত্তর সিলেটে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি ওই কার্যক্রম পর্যবেক্ষণে এসেছেন।এসব শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি প্রতিনিধিদলের সবাইকে ধন্যবাদ জানান। বাংলাদেশের সব জেলায় এসব শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বিস্তৃত করার ওপর রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করেন।প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ব্রিটিশ এমপি তবিয়াস এলউড, নিকি মরগান, অ্যানা মেইন, অ্যান্ডু স্টিফেনশন, এরিক ওলারেনশ এবং এমইপি সাইদ কামাল।এ সময় রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান, রাষ্ট্রপতির সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।