গণতন্ত্র ও উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অংশীদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পাঠানো পৃথক শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেছেন, গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার।
রাষ্ট্রপতিকে পাঠানো বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ক আরও বলিষ্ঠ ও গত চার দশকের চেয়ে আরও গভীর হয়েছে। উভয় দেশের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের আরও অগ্রগতির দিকে তাকিয়ে আছেন।
প্রধানমন্ত্রীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘আপনার দেশের মহান ঐতিহ্য উদ্যাপনে আমিও আপনার সঙ্গে অংশ নিচ্ছি। গত চার দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব দৃঢ় ও গভীর হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি আমাদের উভয় দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করছি এবং এই গুরুত্বপূর্ণ দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’