প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ ও বনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিরোধী দল গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকারের গঠন-প্রক্রিয়া ও কার্যপরিধি নিয়ে আলোচনার দুয়ার অতীতেও খোলা ছিল, বর্তমানেও আছে। গতকাল সোমবার রাতে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্য খণ্ডন করে বলেন, অসাংবিধানিক সরকার এলে দায় সরকারের বলে মির্জা ফখরুল যখন বক্তব্য দেন, তখন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত গাজীপুরের মেয়র তাঁর পাশে দাঁড়ানো ছিলেন। এটা হয়তো তিনি খেয়াল করেননি।