গণতন্ত্র রক্ষার স্বার্থে পৌর নির্বাচনে অংশগ্রহণ: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও এখনো লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ২০-দলীয় জোটের মেয়র প্রার্থী বিএনপির তৌহিদুল ইসলামের পক্ষে পঞ্চগড়ের পৌর ঈদগাহ মাঠে আয়োজিত পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণতন্ত্র রক্ষার স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘যতই চাপই আসুক, নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি। সরকার অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। বিরোধী দলের নেতা-কর্মীদের অযথা হয়রানি করছে। এমনকি দলীয় প্রার্থী, কর্মী ও সমর্থক সুষ্ঠুভাবে ভোটের প্রচারণা চালাতে পারছে না।’