গণতন্ত্র রক্ষায় তথ্য অধিকার আইন অন্যতম যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সাদেকা হালিম বলেছেন, তথ্য অধিকার আইন অত্যন্ত শক্তিশালী। এই আইন গণতন্ত্র রক্ষায় অন্যতম যন্ত্র। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর কথা উল্লেখ করে তিনি রাজনীতিতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল মিলনায়তনে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. দিদার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা খাজা মহিউদ্দিন, বিএমএর নারায়ণগঞ্জ শাখার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসীর, নারায়ণগঞ্জ হাইস্কুল ব্যবস্থাপনা পরিষদের সভাপতি কাশেম জামাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, মাহবুবুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মঈন আহসান প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন হায়দার হোসেন।