প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধান বিরোধী দল বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। মুন্সিগঞ্জে মিরকাদিম পৌরসভাসংলগ্ন মাঠে গতকাল শনিবার আয়োজিত এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। তবে বিএনপির দাবি অনুযায়ী, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা হবে কি না, সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলেননি।দীপু মনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে।মিরকাদিম পৌরসভা ‘ক’ শ্রেণীতে উন্নীত হওয়া উপলক্ষে ওই আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বেলা দুইটার দিকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে পররাষ্ট্রমন্ত্রীসহ মিরকাদিম পৌরসভার নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।