গণতন্ত্রকে ব্যাহত করে এমন কিছু মেনে নেব না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগকে গণতন্ত্রের জন্য কঠিন সংগ্রামী দল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর কোনো কিছু মেনে নেবে না। গতকাল বৃহস্পতিবার লন্ডনে তাঁর হোটেল স্যুটে বাংলাদেশসংক্রান্ত অল পার্টি ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের পাঁচ সদস্যের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আরও বলেন, ‘আমি গণতন্ত্রের জন্য লড়াই করেছি। বাংলাদেশে গণতন্ত্র সমৃদ্ধ হবে। গণতন্ত্রকে ব্যাহত করতে পারে এমন কিছু আমরা মেনে নেব না।’ খবর বাসসের।প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য লর্ড আহমেদ শেখ, ব্যারোনেস টোঙ্গে, আরটি কেইথ ভ্যাজ, জিম ফিজপেট্রিক এবং রুশনারা আলী।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা এবং ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশে গণতন্ত্রের অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী টেকসই গণতন্ত্রের জন্য সংসদীয় পদ্ধতি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনপ্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদ চমৎকার কাজ করছে এবং সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সব সংসদীয় স্থায়ী কমিটি সক্রিয় ভূমিকা পালন করছে।বিরোধীদলীয় সদস্যদের সংসদ বর্জনের কথা উল্ল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের এই বর্জনের কোনো যৌক্তিকতা নেই। বিরোধীদলীয় নেত্রী গত সাড়ে তিন বছরের নবম সংসদে মাত্র আট দিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে তিনি সংসদে ছয় দিন বক্তব্য দেন এবং সর্বশেষ দিন এক ঘণ্টা ৫৭ মিনিট ভাষণ দেন।শেখ হাসিনা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তাঁর সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) শক্তিশালী করা হচ্ছে।কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী অভিবাসন ও উন্নয়ন বিষয়াদির ওপর গুরুত্ব আরোপ এবং এসব বিষয়কে কমনওয়েলথের কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা গতকাল লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল কক্ষে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।