প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সন্ত্রাস নৈরাজ্যের পথ পরিহার করে দেশের উন্নয়নকাজে সহযোগিতা করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নৈরাজ্য সৃষ্টির কোনো অপতৎপরতা বা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলের প্রতীক নৌকা নিয়ে তৃণমূলে ভোটযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁর হাতে প্রতীক তুলে দিয়েছেন, তাঁর পক্ষে নৌকার জোয়ার তুলে বিজয় অর্জন করতে হবে।’