গণতন্ত্রে সংবাদমাধ্যম ও রাজনৈতিক দল পরস্পরের পরিপূরক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্র চর্চায় সংবাদমাধ্যম ও রাজনৈতিক দল একে অপরের পরিপূরক। এ ক্ষেত্রে বিরোধী দল হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। বিরোধী দল নিশ্চিহ্ন হলে গণতন্ত্র থাকে না। আমরা চাই, বিরোধী দল আরও শক্তিশালী হোক।’গতকাল শনিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নোয়াখালীর জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম ছাড়াও পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাজারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাবউদ্দিন ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানর মো. সাহাব উদ্দিনসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।ওবায়দুল কাদের বলেন, ‘নাটোরে বিএনপির নেতা ও উপজেলা চেয়ারম্যানের মৃত্যুর ঘটনার আমরা নিন্দা করি।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন: ওবায়দুল কাদের নিম্নচাপ ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী, গাংচিল, চরকলমি, মৌলভীরচরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।