প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের ঘটনাবহুল নবম অধিবেশন গতকাল বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। ৩০ কার্যদিবসের এ অধিবেশনের পুরো সময়টাই বিরোধী দল অনুপস্থিত ছিল। এ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ পাস হয়। এর আগের দিন ২৯ জুন ২০১১-১২ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পাস হয়। গত ২২ মে সংসদের এ অধিবেশন শুরু হয়েছিল। স্পিকার আবদুল হামিদ সমাপনী বক্তব্যে বলেন, রাজনৈতিক দলে ও সংসদীয় কার্যক্রমে গণতান্ত্রিক চেতনাকে লালন করতে হবে। সবাই মিলেই সংসদীয় গণতন্ত্রের চেতনাকে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। এরপর তিনি সংসদ অধিবেশন সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। এ অধিবেশনে আটটি বিল পাস হয়েছে। তবে এ সময়ে সংসদে এসেছে ১৯টি বিল।