গণতন্ত্রের বিকল্প স্বৈরতন্ত্র হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গণতন্ত্র ত্রুটিমুক্ত কোনো ব্যবস্থা নয়। কিন্তু এর বিকল্প স্বৈরতন্ত্র হতে পারে না। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।গতকাল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেপির সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরা পুনরায় আনোয়ার হোসেনকে দলের চেয়ারম্যান ও শেখ শহিদুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করেন।সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।