গণতন্ত্রের বিকাশে সবাইকে আরও সহিষ্ণু হতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, গণতন্ত্রকে বিকশিত করতে সবাইকে আরও সহিষ্ণু হতে হবে। আর এ জন্য সংসদকে সব আলোচনার কেন্দ্রে পরিণত করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সংসদ বিতর্ক নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, সরকারি কর্মকর্তা, লেখকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি বইটির মোড়ক উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, ‘গণতান্ত্রিকব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত পার্থক্য প্রকাশে এবং যেকোনো বিতর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংযম রাখা উচিত। সরকারি ও বিরোধী দলের সদস্যদের সবাইকে এ জন্য এগিয়ে আসতে হবে। বিতর্কের মাধ্যমেও ভালো কিছু বেরিয়ে আসে।’অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিচারপতি হাবিবুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দ আনোয়ার হোসেন, গোলাম আকবর চৌধুরী এবং বইটির লেখক সাজেদা চৌধুরী।