প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘দল গণতন্ত্রের জন্য অপরিহার্য। কিন্তু দলতন্ত্র গণতন্ত্রের শত্রু। দলতন্ত্র সহিংসতাকে উসকে দেয়।’ গতকাল শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সম্মেলন কক্ষে জেলা সুজনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুজনের জেলা সম্পাদক লোকমান হাকিমের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক, সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে, দারুল ফালাহ্ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ আলী প্রমুখ বক্তব্য দেন।