গণতন্ত্রের সপক্ষের শক্তিকে নির্বাচিত করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রামের উন্নয়ন ভাবনা, কেমন মেয়র চাই’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতন্ত্রের সপক্ষের শক্তিকে নির্বাচিত করা উচিত। সচেতন ভোটারদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সভা হয়।
অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া এখন দোকানদারের কাছে ভোট চাচ্ছেন। তাঁদের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ তাঁর দেওয়া টানা অবরোধ-হরতালে জ্বালাও-পোড়াওয়ের কারণে তাঁরা দোকান খুলতে পারেননি।’
পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, ভেটেরেনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতমবুদ্ধ দাশ, বিএমএ মহাসচিব ইকবাল আর্সলান, অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক প্রমুখ।