ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৪ থেকে ২৮ সেপ্টেম্বর ঢাকা ও ঢাকার বাইরে মোট ৫১টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গণতান্ত্রিক ঐক্যপরিষদ মনোনীত প্রার্থীরা হলেন: অধ্যাপক অসীম সরকার, এ আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এ কে এম গোলাম রব্বানী, এ বি এম বদরুদ্দোজা, এম ইকবাল আর্সলান, এম ফরিদউদ্দিন, এস এম ইমামুল হক, এস এম বাহালুল মজনুন, নার্গিস জাহান, মাহফুজা খানম, মোহাম্মদ আবদুর রউফ, মুহাম্মদ আবদুস সামাদ, মোহাম্মদ ফরাসউদ্দিন, মোহাম্মদ আবদুল বারী, আজিজুর রহমান, মো. আবদুল্লাহ, মো. আলাউদ্দিন, লিয়াকত হোসেন মোড়ল, শামছুল হক ভূঁইয়া, শারফুদ্দিন আহমেদ, শাহজালাল মজুমদার, রঞ্জিত কুমার সাহা, রামেন্দু মজুমদার, সরদার আব্দুন নাঈম।