প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত নবীন সাংবাদিকদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘গণতান্ত্রিক বাজেট আন্দোলন তরুণ সাংবাদিক সম্মিলন’। গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সম্মিলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা’র যৌথ উদ্যোগে আয়োজিত সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম রাহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন। আজ শুক্রবার দুটি কর্মশালা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি