গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় সম্মেলন সেপ্টেম্বরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ্টেম্বর মাসে ঢাকায় ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন’ আয়োজন করবে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সম্মেলন হবে। দেশব্যাপী সর্বস্তরের মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং মতৈক্যে পৌঁছাতে প্রচারাভিযান চালানো হবে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ফোরাম আয়োজিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্বশাসিত স্থানীয় সরকার প্রচারাভিযান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে সংবিধানের আলোকে একটি জাতীয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়ন করা এবং সে আলোকে স্বশাসিত স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, বাংলাদেশের সংবিধানে জনগণকেই প্রকৃত ক্ষমতা দেওয়া হয়েছে।