গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালা উপজেলার বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে গতকাল খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।
খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর ও সদর উপজেলা প্রাঙ্গণ থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকু ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, বাবুছড়া থেকে উচ্ছেদ হয়ে ২১টি পরিবার বর্তমানে বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।