গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ কাউন্সিল সম্পন্ন
আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ কাউন্সিল গতকাল সোমবার খাগড়াছড়ির পানছড়ি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলার গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি বরুণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য দেন যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, ইউপিডিএফ পানছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক অনুপ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক চন্দ্রদেব চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মাদ্রী চাকমা।পরে ১৯ সদস্যবিশিষ্ট গণতান্ত্রিক যুব ফোরামের নতুন কমিটিতে বরুণ চাকমা সভাপতি, বিবর্তন চাকমা সাধারণ সম্পাদক ও পরম বিকাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। ১৭ সদস্যবিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদের নতুন কমিটিতে সুমেধ চাকমাকে সভাপতি, রাম প্রকাশ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও রূপায়ণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।