গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের বড়ইতলী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মিলন চাকমা (২৬)। তাঁর বাড়ি জেলার মহালছড়ি উপজেলার কিয়ঙঘাট গ্রামে। যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা কমিটির সদস্য মিলন চাকমা সাংগঠনিক কাজে বড়ইতলী গ্রামে গিয়েছিলেন।খাগড়াছড়ি জেলা হাসপাতালে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পাশে বড়ইতলী গ্রামের একটি দোকানে গিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি ইউপিডিএফের কর্মীদের খোঁজ করতে থাকে।