গণতান্ত্রিক যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় ঠিকাদার সমিতির ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় অস্তিত্ব হুমকির মুখে যুবসমাজ হাত গুটিয়ে বসে থাকতে পারে না, জাতিসত্তার স্বীকৃতি, অধিকার ও মার্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হোন—স্লোগান ধারণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা। এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন ইউপিডিএফের খাগড়াছড়ি সমন্বয়ক প্রদীপন খীসা, নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের সভাপতি ও পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি অংগ্য মারমা প্রমুখ।