গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত বুধবার আওয়ামীপন্থী ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ও সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক মো. গোলাম শাহী আলম সভাপতি এবং পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।