গণতান্ত্রিক সংগঠনে রূপ দেওয়ার আহ্বান আ.লীগকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উত্তরাধিকারের নেতৃত্ব থেকে মুক্ত করে আওয়ামী লীগকে গণতান্ত্রিক সংগঠনে পরিণত করার আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘২৪ জানুয়ারি ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন ছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) গতকাল আলাদা কর্মসূচি পালন করেছে।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী।