গণতান্ত্রিক সরকার উৎখাতে ষড়যন্ত্রের নিন্দা জাসদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল শুক্রবার দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার অপচেষ্টা সময়মতো হস্তক্ষেপের মাধ্যমে দমন এবং তা জনসমক্ষে প্রকাশ করায় সেনাবাহিনীকে অভিনন্দন জানানো হয়।জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্প্রতি বিএনপির নেতৃত্বে বিভিন্ন বক্তব্যের সঙ্গে এই অসাংবিধানিক চক্রান্ত-ষড়যন্ত্রের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন।পৃথক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার ও সাধারণ সম্পাদক মো. নূর খান ব্যর্থ অভ্যুত্থান ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।