গণধর্ষণের আলামত পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা গ্রামে ১০ এপ্রিল সকালে এক নববধূকে কথিত গণধর্ষণের আলামত মেডিকেল প্রতিবেদনে পাওয়া যায়নি।প্রতিবেদনটি গত বৃহস্পতিবার ডাকযোগে মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবীর কাছে এসে পৌঁছায়। ১১ এপ্রিল বর ইব্রাহিমের ভাই মাহফুজ শেখসহ গ্রেপ্তার হওয়া ফজলু মাতুব্বর, টুকু মিয়া, কামরুজ্জামান মোল্লা, মিরাজ শেখ ও লাল চানকে গত সোমবার জামিন দিয়েছেন আদালত।৮ এপ্রিল একটি বিয়েকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে গন্ডগোল হয়। এর রেষ ধরে কনেপক্ষ বর ও তাঁর ভাইসহ দুই আত্মীয়কে পিটুনি দিয়ে পুলিশে দেয়। এ নিয়ে শ্রমমন্ত্রীর ভাই ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা কনেপক্ষের হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে নববধূ গণধর্ষণের মামলা করেন। ১৭ এপ্রিল প্রথম আলোতে ‘বিয়ে নিয়ে রাজনৈতিক চক্কর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।