গণধর্ষণের শিকার এক কিশোরী গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন এলাকায় গত মঙ্গলবার রাতে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ওই রাতেই পুলিশ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন—নাছির ওরফে এসপি নাছির (২৬), হাসান তারেক (২১) ও আবদুল হান্নান (২০)। নাছির এর আগে নারী নির্যাতন দমন আইনের মামলায় বছর তিনেক জেল খেটেছেন।পুলিশ সূত্র জানায়, পোশাক কারখানায় চাকরি করতে লক্ষ্মীপুর থেকে মঙ্গলবার বিকেলে কিশোরীটি চট্টগ্রামে আসে। তার এক মামাতো ভাই অক্সিজেন এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। মামাতো ভাই নিজ প্রতিষ্ঠানের এক নারী সহকর্মীর কাছে মেয়েটিকে রাত যাপনের জন্য রেখে আসতে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে কয়েকজন যুবক নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তাঁদের পথরোধ করেন।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নাছির নিজেকে ‘এসপি’ এবং সহযোগীদের ‘র‌্যাবের লোক’ বলে পরিচয় দিয়ে মেয়েটিকে তাঁদের সঙ্গে যেতে বলেন। এ সময় তাঁরা মামাতো ভাইকে মারধর করে ফেলে দিয়ে মেয়েটিকে টেনেহিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পরে মেয়েটির মামাতো ভাই মূল সড়কে এসে ঘটনাটি লোকজনকে জানালে তাঁরা খোঁজাখুঁজির পর পাশের জলদা খালের পাড়ে পাহাড়ের ঢাল থেকে মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে লোকজনের সহায়তায় নাছিরকে আটক করে। পরে মেয়েটির দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। মেয়েটির অভিযোগমতে, গ্রেপ্তার হওয়া তিনজনই তাকে উপর্যুপরি ধর্ষণ করেছে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।