গণনাভুক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমশুমারিতে গণনাভুক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী গণভবনে ও বিরোধীদলীয় নেত্রী তাঁর গুলশানের বাসায় শুমারিকর্মীদের কাছে তথ্য দিয়ে গণনাভুক্ত হন। জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদও গতকাল গণনাভুক্ত হয়েছেন।পরিসংখ্যান ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে, গত সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে প্রথম গণনায় অন্তর্ভুক্তির মাধ্যমে সারা দেশে পাঁচ দিনব্যাপী আদমশুমারি ও গৃহগণনা-২০১১ শুরু হয়।শুরুর রাতে যেসব ভাসমান মানুষ রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফুটপাত, বিভিন্ন পার্কসহ উন্মুক্ত স্থানে বসবাস করে, তাদের গণনার আওতায় আনা হয়। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ভাসমান লোকদের গণনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য ওই রাতে কমলাপুর রেলস্টেশনে যান।আগামী শনিবার পর্যন্ত এ গণনা চলবে। দেশে সর্বপ্রথম ১৯৭৪ সালে আদমশুমারি হয়। এরপর ১৯৮১, ১৯৯১, ২০০১ সালে সারা দেশে আদমশুমারি ও গৃহগণনা হয়।