গণপরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবন একটাই, তাকে ভালোবাসুন/ মাদক থেকে দূরে থাকুন’ আহ্বান-সংবলিত মাদকবিরোধী স্টিকার সিলেট নগরের গণপরিবহনগুলোতে সাঁটানোর সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু করেছে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরউল্লাহ কাজল, উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, পরিদর্শক মো. নজীব আলী প্রমুখ বক্তব্য দেন। পরে কোর্ট পয়েন্ট, সুরমা পয়েন্ট, রেলস্টেশন এলাকার গণপরিবহনে স্টিকার লাগানো হয়। এ কার্যক্রম চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।