গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। সমাবেশ থেকে গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বেসরকারি সংগঠন জনউদ্যোগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উন্নয়ন সংগঠন বর্ণালী, পরিবেশ ছাত্র ফোরাম ও পিপলস ভয়েসসহ কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।পরিবেশকর্মী শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনপূর্ব সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই নগরে গাড়িচালকেরা বাড়তি ভাড়া আদায় করছেন। বর্তমান সরকারের আমলে গ্যাসের দাম কয়েক দফা বাড়ানোকেই চালকেরা অজুহাত হিসেবে দেখাচ্ছেন। সিএনজিচালিত অটোরিকশায় অবিলম্বে মিটার চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন, গণপরিবহনে নৈরাজ্য ঠেকাতে স্থানীয় প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ নেই। প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ না নিলে নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।