গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজগেট এলাকায় মানববন্ধন ও গণসমাবেশ হয়েছে।
চট্টগ্রামের সামাজিক সংগঠন নব সূচনা ও চন্দনাইশ ছাত্র ঐক্যের যৌথ উদ্যোগে এবং যাত্রী অধিকার আন্দোলনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
নব সূচনার সভাপতি রকিবুল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের মুখপাত্র আদিল আহাম্মদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ একরাম হোসেন ও চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জাব্বার চৌধুরী।