গণপরিবহনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপরিবহন চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম শাখার নেতারা। একই সঙ্গে তাঁরা হয়রানি বন্ধে চট্টগ্রাম নগর পুলিশ কার্যালয় ও থানায় হেল্পলাইন চালু, চালক ও মালিকদের ডেটাবেস তৈরি, যাত্রী তদারকি কমিটি গঠনসহ আরও কয়েকটি দাবি জানান।
গতকাল শনিবার এক বিবৃতিতে ক্যাবের নেতারা এসব দাবি জানান।