গণপরিবহনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহনের দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও লেগুনার চলাচল নিষিদ্ধ করার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে পরিবহন-সংকটে পড়েছে। তাই শ্রীনগরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয় পায়ে হেঁটে। তাই ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন স্থান থেকে গণপরিবহন বাড়ানো দরকার।