গণপরিবহনের ভাড়া কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক দুর্ভোগ নিরসনে গণপরিবহনের ভাড়া কমানো এবং ধূলিদূষণ বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)। গতকাল শনিবার এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।পবা ও নাসফ যৌথভাবে গতকাল রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তারা অভিযোগ করেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কারণে গণপরিবহন ব্যবস্থায় নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। পুরো গণপরিবহন-ব্যবস্থা একটি চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে।মানববন্ধনে বলা হয়, যাত্রাবাড়ী ফ্লাইওভার তৈরির জন্য ওই এলাকার বিশাল অঞ্চলজুড়ে প্রতিদিন খোঁড়াখুঁড়ি চলছে। সেখানে মাটি উত্তোলনের ও অপরিকল্পিতভাবে সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে রাখায় ধূলিদূষণ হচ্ছে। বৃষ্টি হলে তা পরিণত হয় কাদায়। যা পথচারীদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এ দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।নাসফের সভাপতি হাফিজুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. কামাল উদ্দিন, পবার কর্মকর্তা আতিক মোর্শেদ প্রমুখ কর্মসূচিতে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।