গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মোটরসাইকেলসহ খাদে উল্টে পড়ে যান চোর রশিদুল ইসলাম (২১)। পরে তাঁকে পিটুনি দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পীরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুল ইসলাম ও পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে চোরকে পুলিশের হাতে তুলে দেন। রশিদুল রানীশংকৈল উপজেলার বিরাশি গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল ওয়াহেদ গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রশিদুলকে আরও জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে।