প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার কাড়ার বিলে নড়াইল-ফুলতলা সড়কে গত শনিবার রাতে একটি চক্র সড়কে চলাচলকারী মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনা টের পেয়ে স্থানীয় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা একযোগে ধাওয়া দিয়ে পাঁচ-ছয়জন ছিনতাইকারীর মধ্যে দুজনকে ধরে ফেলেন। পরে তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি একটি পিস্তল পাওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন আবদুর রহমান ও শাহাবুর আলম।