গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে পিটুনি দেন এলাকাবাসী। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শাহরিয়ার কবীর (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে গত বৃহস্পতিবার ভোরে শাহরিয়ার কবীর, সোহেল রানা ও রাহাজুল নামের তিন যুবককে আটক করেন এলাকাবাসী। এ সময় তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁদের আহত অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শাহরিয়ারের মৃত্যু হয়।