গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতি করতে গিয়ে আলমগীর হোসেন (২৮) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত নতুনপাড়ার আবুল কাশেমের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাড়ির লোকজন মুঠোফোনে বিষয়টি প্রতিবেশীদের জানান। ডাকাতির কথা শুনে লোকজন হইহুল্লোড় করে ওই বাড়ির দিকে এগিয়ে গেলে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন আলমগীরকে আটক করে পিটুনি দেন।