গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গণপিটুনিতে মারা গেছে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মো. মোজাফফর মোল্লা (৩৫)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাকির হোসেন জানান, মোজাফফর রাত ১২টার দিকে ওই গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে চুরি করার জন্য যান। ঘরের টিন কাটার সময় এলাকাবাসীর হাতে তিনি ধরা পড়েন। এলাকাবাসী তাঁকে আটক করে পিটুনি দেয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।