গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার সমনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে তোরাব আলী (৩৮) নামের ডাকাতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তোরাব আলী নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর গ্রামের গাজীর ছেলে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, গত মার্চে সমনগর গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় তোরাব আলীসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা হয়। বুধবার দুপুরে তোরাব আলী সমনগরে গেলে এলাকার লোকজন তাঁকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন।পরে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। তোরাব আলীর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।