গণপিটুনিতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়নের কির্ত্তলী গ্রামে গত বুধবার ভোরে গ্রামবাসীর পিটুনিতে জাহাঙ্গীর আলম (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।
মান্দা থানার ওসি আবদুল্লাহ হেল বাকী জানান, গরু চুরির জন্য কির্ত্তলী গ্রামের নুর উদ্দিনের বাড়িতে দু-তিনজন প্রবেশ করে। টের পেয়ে নুর উদ্দিন চিৎকার শুরু করলে গ্রামবাসী এসে জাহাঙ্গীর আলমকে ধরে পিটুনি দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।