গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলা সদরের আড়পাড়া বাজারে গতকাল বুধবার সকালে গণপিটুনিতে নেছার আহমেদ (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর চাঁনপুর গ্রামের আবদুর রউফের ছেলে।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, আড়পাড়া বাজারের অলোক চৌধুরীর ‘গোল্ড মোহর জুয়েলারী’ নামের স্বর্ণালংকারের দোকানে নেছার আহমেদ ও তাঁর এক সহযোগী গতকাল ভোরে চুরি করতে গ্রিল কেটে ভেতরে ঢোকেন। এ সময় পাশের এক দোকানদার তাঁদের দেখে ফেলেন। পরে বাজারের নৈশপ্রহরী ও অন্য লোকজন এসে নেছার আহমেদকে আটক করে, কিন্তু অন্যজন পালিয়ে যান। এ সময় উত্তেজিত লোকজন নেছার আহমেদকে পিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শালিখা উপস্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সকাল নয়টার দিকে তিনি মারা যান।ওসি বলেন, ‘যদ্দুর জানতে পেরেছি, নেছার আহমেদ নেশাগ্রস্ত ছিলেন। তাঁর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’